বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি ডেন্টিস্ট মো. হারুন অর রশিদ (আওরঙ্গ)-এর নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে দেশের ওরাল ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবার বিস্তার নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সরকারের স্বাস্থ্যখাতের চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ডেন্টাল সেক্টরের মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
সভাপতি ডেন্টিস্ট মো. হারুন অর রশিদ (আওরঙ্গ) বলেন, দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ডেন্টাল স্বাস্থ্যসেবাকে আরো গতিশীল ও জনবান্ধব করতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা প্রয়োজন। তিনি ভবিষ্যতে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করেন।
স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেশের ডেন্টাল সেবার মানোন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
